ধর্ষণের শিকার ছাত্রী, ধর্ষক কী প্রেমিক?
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণ শিকার হয়েছেন বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রী (১৩)।
ধর্ষিতা ওই ছাত্রী বাড়ি উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামে।
এ ঘটনার পর ধর্ষক পলাতক রয়েছে। এ সময় ঘটনাস্থলে হাতের চুড়ি ভেঙে পড়ে থাকতে দেখা গেছে এবং রক্তের ছড়াছড়িও দেখা গেছে।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানা গেছে, বেশ কয়েকদিন পূর্বে ওই স্কুল ছাত্রীর সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় এক যুবকের। এক পর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে শিবগঞ্জ পৌর এলাকার খান মার্কেট বন্ধ থাকার সুবাদে শনিবার (১৭ নভেম্বর) বিকেলে ওই ছাত্রীকে নিয়ে মার্কেটের দোতালায় জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষক।
তবে ধর্ষকের নাম পরিচয় বলতে পারেনি ওই ছাত্রী।
এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই রনি কুমার সাহা নিউজওয়ান২৪-কে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থার বেগতিক দেখে তাকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে জানা গেছে, মামলার প্রস্তুতি চলছে।
নিউজওয়ান২৪/জেডএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়